ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযান: ইউএসএ’র পিস্তল ও গুলি উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারির অংশ হিসেবে লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের চোরাচালান হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির একটি দল বিশেষ এ অভিযান চালায়। অভিযানে সীমান্ত এলাকা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ০১টি ইউএসএ’র তৈরি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন ৩টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১৫ বিজিবি ব্যাটিলিয়নের অভিযানে উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদী ইমাম বলেন, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক বা অস্ত্র পাচার রোধে সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও তৎপরতা বজায় রাখা হচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
লালমনিরহাট সীমান্তে বিজিবি’র অভিযান: ইউএসএ’র পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:৩২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬