ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নয়ন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রত্যয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুকসুদপুর মহারাজপুর ইউনিয়নের ৮ এবং ৯ ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রাধান অতিথি বক্তব্য রাখছেন গোপালগন্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে এখন সময় এসেছে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার।

তিনি আরও বলেন, “জনগণের ভোটই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এই শক্তির মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ, এবার পরিবর্তনের বিজয় নিশ্চিত হবে।”

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, উপজেলা বিএনপির সদস্য বদিয়ার লস্কর এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার ও নির্বাচনী মাঠ আরও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে

আপডেট সময় : ০৪:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬