ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের গণভোট প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Oplus_0

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের জন্য গণভোট প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কাপাসিয়া ক্লাস্টারের আওতাভুক্ত পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এটি সরকারের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ–২০২৬ কর্মসূচির অংশ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন। প্রশিক্ষক সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজনীন সুলতানা।

কাপাসিয়া ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত ভোট গ্রহণ প্রক্রিয়া, ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সরকারি দায়িত্ব পালনে শিক্ষকগণের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিদ্যালয়ের বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, অংশগ্রহণকারী শিক্ষকরা এ প্রশিক্ষণের মাধ্যমে গণভোট প্রচারণা ও দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের গণভোট প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময় : ১১:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬