ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

দুই কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা,উপস্থিতির হার ৮৫ শতাংশ 

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে এ বছর ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, মোট ১৮ হাজার ২৭৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৫ হাজার ৫৬৭ জন।এবছর রুয়েটের ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়, রুয়েট কেন্দ্র এবং বুয়েট কেন্দ্র। এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে উপস্থিতি ছিল ৬ হাজার ৮৭৮ জন, যা মোট উপস্থিতির ৮১ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে ঢাকায় অবস্থিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রে মোট ৮ হাজার ৬৮৯ জন অংশ নেন, সেখানে উপস্থিতির হার ছিল ৮৮ দশমিক ৬৬ শতাংশ।

ভর্তি পরীক্ষা এক শিফটে দুটি গ্রুপে যথাসময়ে সম্পন্ন হয়। ‘ক’ গ্রুপের (প্রকৌশল পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় এবং ‘খ’ গ্রুপের (স্থাপত্য) পরীক্ষা দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

নম্বর বণ্টনের ক্ষেত্রে ‘ক’ গ্রুপে চারটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ছিল। এর মধ্যে পদার্থবিজ্ঞানে ১২০ নম্বর, রসায়নে ১২০ নম্বর, উচ্চতর গণিতে ১২০ নম্বর এবং ইংরেজিতে ৪০ নম্বর নির্ধারিত ছিল। অন্যদিকে ‘খ’ গ্রুপের পরীক্ষায় ২০০ নম্বরের লিখিত প্রশ্ন রাখা হয়।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। রুয়েট প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। প্রশ্নফাঁস বা বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের আগেই সতর্ক করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নকল ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারের ঘটনা সামনে আসলেও রুয়েটে বিশেষ সতর্কতা নেওয়ার কারণে এধরনের কোনো ঘটনা ঘটেনি ।

পরীক্ষাকালীন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ভ্রাম্যমাণ মেডিকেল টিম তাৎক্ষণিক সেবার ব্যবস্থা ছিলো । অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রগুলোতে বসার ব্যবস্থা, খাবার ও ওয়াশরুমের সুবিধার ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ ফেব্রুয়ারি প্রকাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০১৯–২০ শিক্ষাবর্ষের পর এবার দ্বিতীয়বারের মতো রুয়েট এককভাবে ভর্তি পরীক্ষা আয়োজন করেছে। এবারের ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ১ হাজার ২৩০টি সাধারণ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১ হাজার ২৩৫টি।

ভর্তি পরীক্ষাকে ঘিরে সারাদিন ক্যাম্পাসজুড়ে ছিল ব্যস্ততা ও উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুই কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা,উপস্থিতির হার ৮৫ শতাংশ 

আপডেট সময় : ০৫:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬