গাংনীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলায় কাথুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বজলুর রহমান গাড়াবাড়িয়া গ্রামের রমজান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলা পুলিশ ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যায় গাড়াবাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নিজ এলাকা থেকেই বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাংনী থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বজলুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


























