ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জামায়াতের আমীর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বাদ মাগরিব পলাশবাড়ী প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ২৪ জানুয়ারি পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে গৃহীত কর্মসূচি, সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা জহুরুল হক, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবির রানা, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, জামায়াত নেতা আবু তালেব মাস্টারসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আমীরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় জামায়াতের আমীর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৭:১৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬