ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • আপডেট সময় : ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোর উপজেলায় যৌথ অভিযানে ১১৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

চেকপোস্টে দায়িত্বরত তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার জানান, অভিযান চলাকালে নীল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে চালক পুলিশকে দেখে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ভেতর থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তানোরে ১১৫ বোতল ফেনসিডিলসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬