ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ময়মনসিংহে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

ময়মনসিংহ ব্যুরো
  • আপডেট সময় : ১১:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক বলে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকেরা জড়িয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে সালমান ওমর রুবেল ঘটনাস্থল ত্যাগ করার সময় প্রিন্সের সমর্থক বলে পরিচিত ফরহাদ, আজহারুল, শাহজাহান মেম্বার, আদম আলীসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়। এ সময় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, ‘আমাদের নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বের হওয়ার সময় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আমার কর্মী নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিত অবগত নই। প্রাথমিকভাবে শুনেছি এটি পারিবারিক বিরোধ থেকে সৃষ্টি হয়েছে। বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, তবে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যার পর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ময়মনসিংহে নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবক নিহত

আপডেট সময় : ১১:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬