সংবাদ শিরোনাম ::
বরিশালে চোরকে শাস্তি, শীতের রাতে পুকুরে ২০ বার ডুব
স্টাফ রিপোর্টার, বরিশাল
- আপডেট সময় : ০৩:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর সদর রোডের বিবির পুকুরে এক চোরকে শাস্তি হিসেবে শীতের রাতে কান ধরে টানা ২০ বার পুকুরে ডুব দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বিভিন্ন স্থানে হেলমেট চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় মোটরসাইকেল চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতের দিকে ওই চোর ইউসুফ হোসেনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। সে নিজেকে উজিরপুর উপজেলার মশাং গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেয় এবং বর্তমানে নগরীর সাগরদি এলাকায় থাকেন।
চোরকে মারধর না করে অভিনব শাস্তি হিসেবে তার অনুরোধে পুকুরে নেমে কান ধরে ২০ বার ডুব দেওয়া হয়। প্রত্যেক ডুবের সময় সে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করছিল।
পরবর্তীতে স্থানীয়রা তাকে নতুন প্যান্ট ও টি-শার্ট দিয়ে সাহায্য করেন এবং ইউসুফকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনা সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


























