সংবাদ শিরোনাম ::
বরিশালে ইউপি চেয়ারম্যান মশিউর গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেশামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বাবুগঞ্জে তার নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান মশিউর রহমানকে গ্রেপ্তার করে এবং পরে তাকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয়।’




















