ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

দুই মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া দুই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। হত্যাচেষ্টা, দাঙ্গা ও সরকারি কাজে বাধা দেওয়ার পৃথক দুটি মামলা হয়েছিল তার নামে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আখতার হোসেনের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম অব্যাহতির তথ্য নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি মামলা প্রত্যাহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি। মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের অনুলিপি জমা দিয়ে আজ আদালতে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’

আখতার হোসেন গত ২৮ ডিসেম্বর দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের জেরে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছিল।

২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করছিলেন আখতার। ওই সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দুই মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

আপডেট সময় : ০৮:০০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬