ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে

টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক ( আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টেকনাফ থেকে শাহপরীর দ্বীপগামী পাকা সড়কে একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজি চালক সাইফুল ইসলাম (২১)–এর দেখানো মতে যাত্রী আসনের পেছনে মালামাল রাখার স্থানে রাখা একটি পুরাতন কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে থাকা ১০টি প্যাকেটে মোট ৫০০টি ছোট বায়ুরোধক জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী (হাঙ্গরঘোনা) এলাকার নাজির হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
টেকনাফে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬