ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল বৈদ্যুতিক মিস্ত্রির রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানির প্রথম চালান দেশে

ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

ক্রীড়া ডেস্ক 
  • আপডেট সময় : ০৯:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। এই উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছে। আজ বিকেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, আইসিসির নিরাপত্তা দল ভারতের মাটিতে বাংলাদেশের জন্য তিনটি ঝুঁকির কথা বিসিবিকে জানিয়েছে।

বিসিবি এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে। তারা বলছে, আসিফ নজরুলের সেই বক্তব্য বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। মূলত এটি বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসি ও বিসিবির মধ্যকার আন্তঃবিভাগীয় আলোচনার অংশ।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘উপদেষ্টার বক্তব্যে আইসিসি–সংক্রান্ত যে চিঠির কথা আজ উল্লেখ করা হয়েছে, সেটি মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগ ছিল টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত। এই চিঠিকে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক আবেদনের জবাবে আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।’

বোর্ডের পক্ষ থেকে আরও জানায়, দলের নিরাপত্তার স্বার্থে ভেন্যু সংক্রান্ত উদ্বেগ তারা আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পায়নি বিসিবি।

বিসিবি নিশ্চিত করে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

আপডেট সময় : ০৯:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬