ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নান্দাইলে শরীরে নারকেল গাছ পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নারকেল গাছ পড়ে আরাফ মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফ ওই গ্রামের দিনমজুর আমিনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজগাতী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ (৫০) রোববার দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে একটি মৃত নারকেল গাছ কাটছিলেন। গাছ কাটার শেষ পর্যায়ে অসাবধানতাবশত শিশু আরাফ গাছের নিচে চলে আসে। এ সময় গাছটি মাটিতে পড়লে সেটি আরাফের শরীরের ওপর পড়ে সে গুরুতর আহত হয়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নান্দাইলে শরীরে নারকেল গাছ পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬