ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটি গুলি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় আঘাত হানে। এতে এক কিশোরী নিহত হয়। নিহত মেয়েটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে আহত হন।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বিষয়টি নিশ্চিত করে বলেন, “মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় প্রায়ই গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। আজ ভোরেও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।”

আহত জেলের বড় ভাই সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মো. আলমগীর ও আরেক জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং এলাকার বিলাইচ্ছর দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে আলমগীর নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত ভেদ করে একটি গুলি বেরিয়ে গেছে।

পরে স্থানীয় জেলেদের সহায়তায় আলমগীরকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু

আপডেট সময় : ০২:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬