ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) কে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে নিহতের ছেলে মিনহাজ বেপারী ওরফে শামীম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় এ মামলা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে মঞ্জু বেপারী শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রী নামিয়ে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি মৃত ইয়াসিন খানের বাড়ির পাশের নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে।

একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মঞ্জু বেপারীর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬