ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বগুড়ার শেরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় আব্দুল হামিদ (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামে রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মোন্তাজ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ধান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত হামিদ শনিবার বিকেলে ধানের টাকা সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, ধান ব্যবসার কাজে তিনি নিয়মিত বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। শনিবারও একই উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে গ্রামের পাশের জমিতে তার মরদেহ পাওয়া যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী জানান, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বগুড়ার শেরপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:১০:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬