কিশোরগঞ্জে সাংবাদিক শেখ আল আজহার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৬:৫২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মরহুম সাংবাদিক শেখ আল আজহার এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের অফিসে এ অনুষ্ঠান শুরু করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফায়জুল হক গোলাপের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিটিএন বাংলার সম্পাদক মোঃ আসাউজ্জামান জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক শুরুক পত্রিকার সম্পাদক ও কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ খায়রুল ইসলাম, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুল আলম নজরুল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া, কোষাধক্ষ ফায়জুল ইসলাম, জেলা সাংবাদিক ইউনিটের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুল হক খান জিকু, কোষাধক্ষ আজিজুল হক ফাহিম এবং মহীনন্দ ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মরহুম সাংবাদিক শেখ আল আজহার কিশোরগঞ্জ মডেল কলেজ ক্লাবের সহ সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, জেলা সাংবাদিক ইউনিটের সদস্য এবং দৈনিক লাল সবুজের দেশপত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। তিনি ৬ জানুয়ারি রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ৭ জানুয়ারি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য বিশেষ দোয়া করেন।
























