ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন সদস্য।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় ওমানের সালালা এলাকার তামরিদ নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস আকতার (৪০), তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ (২৩) ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার (৩০)।

আরও জানা যায়, সাকিবুল নিজের গাড়ি নিয়ে তার ভগ্নিপতি দিদারুল আলমসহ সপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালায় মাজার জিয়ার করতে গিয়েছিলেন কয়েকদিন আগে। শুক্রবার মাজার জিয়ারত শেষে মাসকাট ফেরার পথে তামরিদ এলাকায় পৌঁছালে উটের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই চালক সাকিবুল ও দিদার নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে বিলকিস আকতারের মৃত্যু হয়।

এ ঘটনায় সাকিবের স্ত্রী উম্মে সালমা রিতা (২০) ও তাদের তিন বছরের মেয়ে তাইবা ও বোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওমানে থাকা সাকিবের চাচা মো. জাহাঙ্গীর বলেন, ‘পরিবারটি হজরত আইয়ুবের (আ.) মাজার জিয়ারত শেষে ফিরছিল। ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই— সবাই একসঙ্গে এভাবে চলে যাবে, তা কখনো কল্পনাও করিনি।’

সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ জন

আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬