সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
জামালপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজেলের চর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ার ইফতেকার।
অভিযানকালে অভিযোগকৃত স্থানে বালু উত্তোলনের কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তবে একই দিনে পৃথক আরেক অভিযানে উপজেলার কান্দারচর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ভেকু থেকে একটি ব্যাটারি ও তেলভর্তি একটি ব্যারেল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ার ইফতেকার বলেন, জনস্বার্থ রক্ষা ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















