ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। দেশনেত্রীর আদর্শকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। তার ত্যাগ, সাহস ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাহিদুজ্জামান ঝিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নু মুন্সী ও রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে পদত্যাগী লখাইরচর ও প্রভাকরদী গ্রামের শতাধিক নেতাকর্মী সেলিমুজ্জামান সেলিমের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের নিয়ে পীরে কামেল শাহ সুফি হযরত লেহাজউদ্দীন আহম্মেদ (রহঃ) পীর সাহেবের মাজার জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান সেলিম

আপডেট সময় : ০৬:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬