ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণখেলাপি, নির্বাচন করতে পারবেন না

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এর ফলে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হিসেবে বহাল থাকবেন এবং তার প্রার্থিতা বৈধ হবে না।

শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার আদালতে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেন।

উল্লেখ্য, এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম সাময়িকভাবে স্থগিত করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

এদিকে কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণখেলাপি, নির্বাচন করতে পারবেন না

আপডেট সময় : ০৭:৩৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬