শীত উপহারে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার আড়িয়ামোহন-চর গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক (সোয়েটার) বিতরণ করা হয়েছে। নতুন বছর উপলক্ষে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের এই ভিন্নধর্মী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চয়নিকা আকতার। শিক্ষকদের এই উদ্যোগ বিদ্যালয়ে নতুন প্রাণ সঞ্চার করেছে। কনকনে শীতে নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।
শীত উপহার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় চর-ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শামীম, সহকারী শিক্ষক সেলিনা আক্তার, নাহিদ হাসান, রাম চন্দ্র, অভিভাবক শফিকুল ইসলাম এবং শিক্ষার্থী সজীব বাবু, নূর আলম, আয়েশা সিদ্দীকা ও মারিয়া খাতুন বক্তব্য রাখেন।

















