ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নারায়ণগঞ্জে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, ৫ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এ সময় পাঁচ জন সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে সেনাবাহিনী খালিয়ার চর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। যৌথ বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে তল্লাশি চালায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী একটি পিস্তল, ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড শটগানের কার্তুজ, আটটি ককটেল, ইলেকট্রিক শক যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার ৮ শত টাকা, টেটা, ৩৮৮ রামদা, বড় ছোড়া ১৩টি, দা ৭টি, দুইটি কুড়াল, ছোট ছোড়া ৬টি, চাপাতি ৭টি, হকিস্টিক ৬টি এবং আরও বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিংকু মিয়া। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র এবং গ্রেফতারকৃতরা খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হয়েছে।

খালিয়ার চর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্ট অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল জুবায়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সন্ত্রাস ও অস্ত্র নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যৌথ বাহিনীর অন্তর্ভুক্ত ছিল সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানার ১০ জন পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নারায়ণগঞ্জে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার, ৫ গ্রেফতার

আপডেট সময় : ১১:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬