ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে পুঠিয়ার ইউএনও

রাজশাহী ব্যুরো 
  • আপডেট সময় : ০৩:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান শৈত্যপ্রবাহে কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কষ্টে আছেন মানুষ। গরম কাপড়ের অভাবের কারণে বিশেষ করে ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্দশা বেড়েছে। এই অবস্থায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ইউএনও উপজেলার বিভিন্ন বাজার, এতিমখানার শিক্ষার্থী ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ভ্যানচালক, দিনমজুর, পথচারীসহ অসহায় শীতার্ত মানুষদের হাতে নিজে কম্বল তুলে দিয়েছেন।

শীতবস্ত্র পাওয়া মানুষরা জানান, ‘গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত। ঘরে যা আছে তা দিয়ে শীত মানা সম্ভব হচ্ছে না। রাতে ইউএনও স্যার কম্বল দিয়ে আমাদের উপকার করেছেন। এতে আমাদের অনেক উপকার হবে।’

এতিমখানার শিক্ষার্থীরা বলেন, ‘ইউএনও স্যার নিজে এসে কম্বল দিয়েছেন। এতে আমরা অনেক খুশি।’

এক নারী শীতার্ত জানান, ‘রাতে পিঠা বেচি, আগুনের কাছে থাকলেও শীত কমে না। কম্বল পেয়ে ভালো লাগছে।’

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘এই শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষগুলো অনেক কষ্টের মধ্যে আছে। তাদের মধ্যে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে। আমরা প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। সরকারি নির্দেশনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার।

উপজেলার শীতার্ত মানুষদের প্রতি ইউএনওর উদ্যোগ প্রশংসিত হয়েছে। মানবতার এই দৃষ্টান্ত অনেককে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে পুঠিয়ার ইউএনও

আপডেট সময় : ০৩:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬