ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মাদারীপুরে অবৈধ দখল ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের শিবচর বাজারে অবৈধ দখল, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অনুমোদনবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকটি দোকান ও হোটেলকে জরিমানা করেছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইবনে মিজান এবং সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ২টি জুতার দোকান, একটি গ্যাস ডিলার এবং ৪টি খাবার হোটেলকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি লালন মঞ্চস্থ পুকুরপাড়সহ বাজারে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবচর বাজারে ফুটপাত দখল করে দোকানপাট বসানো হচ্ছিল, যা পথচারী ও যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। একই সঙ্গে কয়েকটি হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করছিল।

স্থানীয়রা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিবচরের ফুটপাত দখল করে একটি অসাধু চক্র সক্রিয় হয়েছে এবং স্থানীয় প্রভাবশালী কিছু নেতার সহযোগিতায় তারা নিয়মিত চাঁদা আদায় করছে। নিয়মিত অভিযান চালালে শিবচর বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং পথচারীরা স্বস্তিতে চলাচল করতে পারবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইবনে মিজান জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে। অবৈধ দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাদারীপুরে অবৈধ দখল ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের জরিমানা

আপডেট সময় : ০১:০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬