ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ

বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে বিএনপি তার সব পদ এবং সদস্যপদ থেকে বহিষ্কার করেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

ডা. ছালেক চৌধুরী বলছেন, তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ২০ জানুয়ারি পর্যন্ত তা প্রত্যাহার করা সম্ভব। তিনি মন্তব্য করেছেন, নেত্রীর মৃত্যুতে দলের মধ্যে যারা অনৈতিক কাজ করছে, তার ফল একদিন তাদের ভোগ করতে হবে।

ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ আসন থেকে ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিএনপি এ নির্বাচনে নিয়ামতপুর উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নওগাঁ

বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য

আপডেট সময় : ০৩:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬