ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

নানিয়ারচরে কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের উদ্বোধন: সেবা পৌঁছে যাবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়

রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির নানিয়ারচরে আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-১ (ডিএমডি) মোঃ আঃ রহিম।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আঃ রহিম বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত গণমানুষের ব্যাংক। পাহাড়ের দুর্গম এলাকার কৃষকদের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। নানিয়ারচরে নতুন এই ভবনের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও গতিশীল হবে। এখন থেকে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন স্কিমে আমানত রাখার পাশাপাশি সহজ শর্তে ক্ষুদ্র ঋণ এবং উন্নত অনলাইন ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান ও আইসিটি মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন রাজীব। এছাড়াও নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর নাঈম-এর প্রতিনিধি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নানিয়ারচর কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন চাকমা, সোনালী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপক সোহেল বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মোহাম্মদ জোবাইদুর রহমান ভাষানী এবং উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ভবনটি স্থানীয় কৃষিজীবী মানুষের ভাগ্য উন্নয়নে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নানিয়ারচরে কৃষি ব্যাংকের নবনির্মিত ভবনের উদ্বোধন: সেবা পৌঁছে যাবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়

আপডেট সময় : ০২:৫৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬