ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ শামসুর রাহমানের সাক্ষাৎকার: সময় সব ধূসর করে দেয় সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি ওয়ান শুটার গানসহ রাসেল বেপারী নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল বেপারী চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. মহিউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল জানান, রাসেল বেপারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান, ১৮৫ গ্রাম ব্রাউন সুগার এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬