ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে বাঘ

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলার সুন্দরবনের শরকির খালসংলগ্ন বনের ভেতরে শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি বাঘ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বিশেষজ্ঞ দল নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করবে বনবিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনের অভ্যন্তরে পাতা ফাঁদে বাঘটি আটকে পড়ে। শনিবার দুপুরের পর খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান এবং বাঘটি ফাঁদে আটকে থাকতে দেখেন।

তিনি বলেন, বাঘটি খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থান করছে। যেকোনো ঝুঁকি এড়াতে পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

বাঘটি উদ্ধারে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে বলে জানান এই বন কর্মকর্তা। রোববার সকালে তিনি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। উদ্ধারের সময় বাঘটিকে ট্যাংকুলাইজার গান দিয়ে অচেতন করা হবে। ট্যাংকুলাইজারের প্রভাবে বাঘটি প্রায় আধা ঘণ্টা অচেতন থাকবে, সে সময় ফাঁদ থেকে মুক্ত করা হবে।

দ্বীপন চন্দ্র দাস আরও জানান, বাঘটি যদি আহত বা অসুস্থ অবস্থায় থাকে, তবে প্রাথমিক চিকিৎসার পর লোহার খাঁচায় বন্দি করে খুলনা অথবা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে বাঘ

আপডেট সময় : ০৩:৩৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬