ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে ইউপি সদস্যের শীতবস্ত্র বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যক্তিগত উদ্যোগ এবং দাতাদের সহযোগিতায় ২৭৫ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের দু’বারের নির্বাচিত সদস্য এবং একজন সফল ব্যবসায়ী। গত কয়েকদিন ধরে তিনি নিজের উদ্যোগে ও দাতাদের সহায়তায় শীতার্ত মানুষের জন্য এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি নিজে হাতে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

কম্বল পেয়ে ৭০ বছর বয়সী আম্বিয়া বেওয়া বলেন, ‘শীতের এই সময়ে রফিকুল ভাই আমাদের জন্য কম্বল নিয়ে এলেন। এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’

আব্দুল খালেক নামের আরেক উপকারভোগী জানান, ‘দরিদ্রদের কথা ভেবে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমাদের শীতের কষ্ট অনেকটা লাঘব হয়েছে।’

উপকারভোগীরা তার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সমাজের সহৃদয় মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি, সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে ইউপি সদস্যের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৯:৫৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬