ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শীত নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীত ও শৈত্যপ্রবাহ। উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন শীত আরও বাড়তে পারে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৯ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া। এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে এবং এই পরিস্থিতি আপাতত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হতে পারে। একই সঙ্গে নৌ ও সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী কয়েক দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার কারণে সূর্যের আলো কম পাওয়ায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেবে। নদী অববাহিকার এলাকাগুলোতে কুয়াশার প্রকোপ তুলনামূলক বেশি থাকতে পারে।

রাজধানী ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকবে। সন্ধ্যায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে তার আগ পর্যন্ত শীত ও কুয়াশার দাপট অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শীত নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

আপডেট সময় : ০১:২০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬