ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী সুমন সরদার (৩১) নিহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলালায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন সরদার শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। তিনি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির রাজৈর শাখায় ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে রাজৈরে আসার সময় ঘন কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত হন সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানিয়েছেন, দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি এখনও উদ্ধার বা শনাক্ত করা যায়নি। নিহতের লাশ রাজৈর উপজেলা হাসপাতালে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত

আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬