ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

মা-ছেলে সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি 
  • আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ মিল্লাত (২০) এবং মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী সাজিয়া বেগম (৪৫)।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকার শিবু পালের দোতলা ভবনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে দেহ তল্লাশি করে তার লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনে আরও অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিচ এবং অপরজনের কাছ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সর্বমোট ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মা-ছেলে সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬