ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

জকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে। তবে এখনো ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তারা কোনো নির্দেশনা পাননি।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বিকেল তিনটায় একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। সভায় চূড়ান্তভাবে ঠিক হবে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা সাপেক্ষে কোনো বাস্তব বাধা নেই।

রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় নির্বাচন আয়োজনের জন্য সিএসসি বরাবর আবেদন করেছে। সিএসসি থেকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন করেছেন।’

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘নির্বাচন আয়োজন নিয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী। এখন পর্যন্ত কোনো চাপ বা প্রতিবন্ধকতা অনুভব করছি না। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন।’

ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দীন আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

আপডেট সময় : ০৮:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬