ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে ববি শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান।

মৃত্যুর আগে গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন শুভ বৈরাগী। ওই পোস্টে নিজের মৃত্যুর জন্য তিনি তার প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করেন। পোস্টে তিনি নিজের ও প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে তাদের প্রেমের সম্পর্কের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

ফেসবুক পোস্টে শুভ লেখেন, প্রায় দুই বছরের বেশি সময় ধরে এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। একদিন প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তার অভিযোগ, তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও তৈরি করতে বাধ্য করা হয়, যেখানে তাকে চুরির অপবাদ স্বীকার করতে হয়। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয় এবং মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

শুভ আরও উল্লেখ করেন, অর্থনৈতিক দুর্বলতার কারণেও তার সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি। এসব অপমান, মানসিক নির্যাতন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে পোস্টে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি নিজের মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও ‘ঘুণে ধরা সমাজব্যবস্থা’-কে দায়ী করেন এবং আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। তিনি বলেন, কিছুদিন আগেই শুভর অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। তার ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শুভ বৈরাগীর সহপাঠীরা জানান, তিনি ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, শুভ আত্মহত্যা করেনি, বরং তাকে একপ্রকার খুন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফেসবুক পোস্টে প্রেমিকাকে দায়ী করে ববি শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৩৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬