ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পালিয়ে যাওয়ার মতো কোনো কাজ করবেন না: আবুল কালাম সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। বিএনপির কোনো নেতাকর্মী এমন কোনো কাজ করবেন না, যাতে পালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে মানুষ অপছন্দ করে এমন কর্মকাণ্ড থেকেও সবাইকে দূরে থাকতে হবে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে মির্জাপুর সরকারি এস কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, রাজনীতিতে কেউ মর্যাদা নিয়ে বেঁচে থাকে, আবার কেউ ভুল পথে গিয়ে পালাতে বাধ্য হয়। আওয়ামী দুঃশাসনের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। সময়মতো চিকিৎসার সুযোগও তাকে দেওয়া হয়নি। জেল-জুলুম ও অমানবিক নির্যাতন সহ্য করেও তিনি দেশ ও দেশের মানুষকে ভালোবেসেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা নিয়ে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে আছেন। তার জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি কতটা ভালোবাসা অর্জন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পালিয়ে যাওয়ার মতো কোনো কাজ করবেন না: আবুল কালাম সিদ্দিকী

আপডেট সময় : ০৩:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬