ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঝুঁকিপূর্ণ অবস্থায় কাকিয়াখালী ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ, শিক্ষার্থী, কৃষক ও যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করছে, কিন্তু এখনও এর মেরামত বা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, ব্রিজটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ব্রিজের বিভিন্ন অংশে ভাঙন, দুর্বল কাঠামো ও পিচ্ছিল অবস্থার কারণে প্রতিদিন মানুষ আতঙ্কিত হয়ে পারাপার হচ্ছে। বর্ষার সময় পানির চাপ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসী একাধিকবার বিষয়টি তিতাস উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তাদের জানিয়েও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আশপাশের এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চললেও এই গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা বলছেন, শিক্ষার্থী, বয়স্ক ও রোগীবাহী যান চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। তাই তারা দাবি করছেন, কাকিয়াখালী ব্রিজটি দ্রুত পরিদর্শন করে জরুরি সংস্কার অথবা টেকসই নতুন ব্রিজ নির্মাণ করা হোক।

সচেতন মহলও বলছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে কাকিয়াখালী ব্রিজের দ্রুত সংস্কার অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝুঁকিপূর্ণ অবস্থায় কাকিয়াখালী ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬