ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কাগজপত্র না দেখে মনোনয়নপত্র বাতিলের অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে না দেখেই মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম।

রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্রের চূড়ান্ত বাছাইয়ে দ্বৈত নাগরিকত্ব থাকা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

জানা গেছে, শুক্রবার (২ জানুয়ারি) দ্বৈত নাগরিকত্বের কারণে মাহবুবুল আলমের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে রোববার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের আবেদন সংক্রান্ত চূড়ান্ত বা বাতিলের কোনো দালিলিক প্রমাণ জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে মাহবুবুল আলম ও তার সমর্থকরা কাগজপত্র উপস্থাপনের সুযোগ চান। এ নিয়ে সভাকক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। একই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই থেকে আড়াইশ জামায়াত নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ করেন।

এ বিষয়ে মাহবুবুল আলম বলেন, জেলা প্রশাসক তাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন ঠিকই, কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার বাস্তব সুযোগ না দিয়েই মনগড়াভাবে মনোনয়ন বাতিল করা হয়েছে। তার দাবি, চাপের মুখে পড়ে বা কোনো বিশেষ উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, দাখিল করা মনোনয়নপত্রে অসংগতি থাকায় তা অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কাগজপত্র না দেখে মনোনয়নপত্র বাতিলের অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের

আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬