ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শোক বইয়ে স্বাক্ষর শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ইউএসএ থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।

কবর জিয়ারতের পরে ভাইস চ্যান্সেলর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শোক বইয়ে স্বাক্ষর শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের

আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬