ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মিঠাপুকুরে রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ

রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় সরকারি ফোরলেন রাস্তার জায়গা দখল করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চারতলা বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়, ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার পরও গোলাম রব্বানী নামের ওই ব্যক্তি সরকারি জায়গায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে সড়ক ও জনপদ বিভাগ ভবনটি ভেঙে দিয়েছিল।

স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষমতার দাপট দেখিয়ে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে তিনি পুনরায় অবৈধ নির্মাণ কাজ শুরু করেছেন। বাসস্ট্যান্ডের মতো ব্যস্ত এলাকায় মহাসড়কের সীমানা ঘেঁষে দাঁড়ানো এই ভবন ফোরলেন রাস্তার মূল উদ্দেশ্য ব্যাহত করছে এবং ভবিষ্যতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

অভিযুক্ত গোলাম রব্বানী বিষয়টি স্বীকার করে বলেন, ‘সরকারি জায়গায় কাজ করা আপাতত থামানো হয়নি, সড়ক বিভাগের লোকজন বলেছে, আপাতত কাজ চালাতে।’

রংপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জানান, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি নজরে এসেছে এবং শীঘ্রই সার্ভেয়ার পাঠিয়ে সীমানা নির্ধারণ করে উচ্ছেদ ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুকুর উপজেলা ভূমি কর্মকর্তা আশিক জামান বলেন, সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিঠাপুকুরে রাস্তার জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ

আপডেট সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬