ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

বৈষম্যবিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় প্রকাশ্যে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জ সদরের বাধই গ্রামের বাসিন্দা এবং মাওলানা আবু তয়বের ছেলে।

গ্রেপ্তারের পর থানার প্রধান ফটক বন্ধ থাকায় বিক্ষোভকারীরা গেটের বাইরে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন এবং পুলিশের বিরুদ্ধে উচ্চস্বরে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে বসে ওসিকে উদ্দেশ করে ‘থানা পুড়িয়ে দেওয়া’ ও এক এসআইকে জ্বালিয়ে দেওয়ার মতো বক্তব্য দিয়ে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এদিকে গ্রেপ্তারের আগেই মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। নোটিশে বলা হয়, তার বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশে মাহদী হাসানকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয় এবং কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগেই মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৈষম্যবিরোধী নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

আপডেট সময় : ০৫:৪৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬