ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বগুড়ায় বাসের চাপায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘিতে বাসের চাপায় সিএনজি অটোটেম্পু থেকে সড়কে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার বড়আখিড়া গ্রামের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়ার মোকামতলা থেকে একটি সিএনজি অটোটেম্পুতে করে তিন চাচা-ভাতিজা নওগাঁ যাচ্ছিলেন। বড়আখিড়া গ্রামের মোড় এলাকায় পৌঁছালে নওগাঁগামী একটি বাস সিএনজিটির পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির দুই যাত্রী সড়কের ডান পাশে ছিটকে পড়েন। ঠিক সেই সময় নওগাঁ থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

অপর একজন যাত্রী সড়কের বাম পাশে পড়ে গিয়ে সামান্য আহত হন।

খবর পেয়ে আদমদীঘি উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম লিডার এ কে এম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া গ্রামের তফছের আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসের হোসেন (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বগুড়ায় বাসের চাপায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬