কুয়াকাটায় গণভোট বিষয়ে জনসচেতনতা সভা
- আপডেট সময় : ০২:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুয়াকাটা পৌরসভার নাগরিকদের ভোটদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, কুয়াকাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক হোসাইন আমির, আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সোহেল, মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলহাজ্ব মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক খান, ব্যবসায়ী জুবায়ের আহমেদ রিয়াজ খান, স্থানীয় রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সাধারণ ভোটাররা।
প্রধান অতিথি কাউছার হামিদ বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্য সাংবিধানিক সংস্কার গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনার কাঠামো শক্তিশালী করা গেলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ সুদৃঢ় হবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, গণভোটের মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত করার এই উদ্যোগ সময়োপযোগী। প্রস্তাবিত সংস্কার বাস্তবায়িত হলে জবাবদিহি ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।
সভায় নির্বাচনী আচরণ বিধি, প্রার্থীর বা সমর্থকের সীমাবদ্ধতা, ‘হ্যা’ ভোট ও ‘না’ ভোট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।

















