ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জামায়াত ও বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও পাহাড়তলী আংশিক) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বৈধ ঘোষণার সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসলাম চৌধুরী ও আনোয়ার ছিদ্দিককে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। পরে উভয় প্রার্থী আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় আসলাম চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার জাকির হোসেনকে তার প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে পরিচয় করিয়ে দেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরীকে ঠেকাতে নানা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে তাকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

অন্যদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর আনোয়ার ছিদ্দিক বলেন, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।

চট্টগ্রাম–৪ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন—বিএনপির আসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণ অধিকার পরিষদের এ টি এম পারভেজ, নেজামে ইসলাম পার্টির মো. জাকারিয়া খালেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মো. শহীদুল ইসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মহিউদ্দৌলা, গণসংহতির জাহিদুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. সিরাজুদ্দৌলা এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুর রশীদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সীতাকুণ্ডে জামায়াত ও বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময় : ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬