ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

সিলেট ব্যুরো অফিস
  • আপডেট সময় : ০১:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

সোমবার (২২ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এবং সিলেট-৪ আসনে জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি ও জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম।

জাতীয় পার্টির নেতারা জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সাংগঠনিক অভিজ্ঞতা, নির্বাচনী সম্ভাবনা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে কেউ কেউ আগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, সিলেট-২, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে এখনো আলোচনা চলছে। এসব আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিলেট অঞ্চলে জাতীয় পার্টি এবার নিজেদের অবস্থান শক্ত করতে কৌশলগতভাবে আগাচ্ছে। প্রার্থী ঘোষণার মাধ্যমে দলটি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় করতে চায়।

জাতীয় পার্টির সিলেট জেলার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পর্যায়ক্রমে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে। নির্বাচনের পরিবেশ ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দল এগোচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটের তিন আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০১:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫