ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমাম-খতিবদের ভূমিকা সমাজে শান্তি-শৃঙ্ঙ্খলার মূল ভিত্তি: ডিসি সারওয়ার আলম

সিলেট ব্যুরো অফিস
  • আপডেট সময় : ০২:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইমাম ও খতিবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় ও নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে মক্তব শিক্ষার মাধ্যমে, যা সুস্থ ও মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে।

সোমবার সিলেটের জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ও পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণকালে ইমাম ও খতিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক তাদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

সোমবার সকাল ১০টায় জকিগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা। পরে তিনি উপজেলা প্রশাসনের দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছাদ বাগান উদ্বোধন ও মুনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় হাসপাতাল ভবনে বেসরকারি এনজিও সংস্থা ‘প্রজন্ম’-এর কার্যক্রম এবং টিকাদান কার্যক্রম বিষয়ে সরকারের সঙ্গে কোনো চুক্তি রয়েছে কি না—তা জানতে চান। পাশাপাশি ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া জকিগঞ্জ উপজেলার ৬৪০ জনের তালিকা দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এদিন জেলা প্রশাসক জুলাই আন্দোলন গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ এবং ক্ষুদ্র ঋণের চেক হস্তান্তর করেন। পাশাপাশি জকিগঞ্জ পৌরসভা ও ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ থানা ও কাস্টমঘাট পরিদর্শন এবং পৌরসভার একটি সড়ক উদ্বোধন করেন।

এছাড়াও তিনি নদীভাঙন এলাকা, মাল্টা বাগান ও ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। ভার্মি কম্পোস্ট প্রকল্প, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন জেলা প্রশাসক।

এ সময় জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় ও জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টি অবগত হলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পর্যায়ক্রমে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইমাম-খতিবদের ভূমিকা সমাজে শান্তি-শৃঙ্ঙ্খলার মূল ভিত্তি: ডিসি সারওয়ার আলম

আপডেট সময় : ০২:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫