ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে চেয়ারম্যান-সচিব দ্বন্দ্বে জনভোগান্তি

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার (সচিব) অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। পরিষদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ায় সেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সম্প্রতি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের সচিব আকলিমা সুলতানা ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হোসেন আরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আরা। তিনি বলেন, ‘প্রশাসনিক কর্মকর্তা আকলিমা সুলতানা নিয়মিত পরিষদে আসেন না। তিনি মাসে একবার এসে পুরো মাসের হাজিরা দিয়ে চলে যান। ফলে ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এনেছেন।’

অন্যদিকে সচিব আকলিমা সুলতানা অভিযোগ করে বলেন, ‘ইউপি চেয়ারম্যান পরিষদের দৈনন্দিন আয় নিজে নিয়ে যান। তাঁর ছেলে পরিষদের কম্পিউটার বাড়িতে নিয়ে যান। পরিষদে যোগদানের পর আমাকে কোনো দায়িত্ব বা নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়নি। এসব অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয় লোকজন দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের ৬টি ওয়ার্ড বোয়ালখালী পৌরসভার সঙ্গে সংযুক্ত হওয়ার পর বর্তমানে মাত্র ৩টি ওয়ার্ড নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে নানা প্রশাসনিক জটিলতায় দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বোয়ালখালীতে চেয়ারম্যান-সচিব দ্বন্দ্বে জনভোগান্তি

আপডেট সময় : ০৩:৩৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫