ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে রাষ্ট্রীয় শোক উপেক্ষা, অর্ধনমিত হয়নি জাতীয় পতাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ২০ ডিসেম্বর শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এ উপলক্ষে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা জারি করা হয়।

তবে সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অধিকাংশ সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়নি।

সরকারি গেজেট অনুযায়ী শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে নির্ধারিত দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও বাকেরগঞ্জ উপজেলার বহু শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে তা মানা হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৭ নম্বর কবাই ইউনিয়নের সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গারুরিয়া ইউনিয়নের খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়, ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর ইসলামিয়া মহিলা কলেজ, ১০ নম্বর গারুরিয়া ইউনিয়নের জিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারীকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর চরাদি ইউনিয়নের ছাগলদী সালেহীয়া দাখিল মাদ্রাসা, গারুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, উপজেলা হিসাবরক্ষণ অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়েও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল না।

এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নানা অজুহাতে দায় এড়ানোর চেষ্টা করেন।

জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, রাষ্ট্রীয় শোক দিবসটি গুরুত্বসহকারে পালনের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের অবহিত করা হয়েছিল। যেসব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত শোক দিবস পালনের নির্দেশ অমান্যের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, রাষ্ট্রীয় নির্দেশনা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাকেরগঞ্জে রাষ্ট্রীয় শোক উপেক্ষা, অর্ধনমিত হয়নি জাতীয় পতাকা

আপডেট সময় : ০৩:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫