ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে কবরস্থানের জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের জায়গা দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর কবরস্থানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাশিমপুর গ্রামের মাকসুদ মিয়া কবরস্থানের প্রায় ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। পাশাপাশি তিনি মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করছেন। তার বিরুদ্ধে একাধিক ভূমি সংক্রান্ত মামলা রয়েছে বলেও অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে কেউ কথা বললেই মামলা দিয়ে ভয়ভীতি দেখানো হয় বলে বক্তারা জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুলেমান মিয়া, সাবেক ইউপি সদস্য কাকলী আক্তার, আল আমিন, সুলেমান ভূইয়া, আকবর পান্না ফকির, সৈয়দ হোসেন, ফরিদ হোসেন, আক্তার হোসেন সরকারসহ আরও অনেকে।

সুলেমান মিয়া বলেন, কবরস্থানের মোট জমি ১০২ শতক এবং মসজিদের জমি ২২ শতক। কিন্তু মাকসুদ মিয়া গং কবরস্থানের পশ্চিম পাশে উত্তর-দক্ষিণে প্রায় ১৫ শতক জমি দখল করে নিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলেই মামলা দিয়ে হয়রানি করা হয়।

সাবেক ইউপি সদস্য কাকলী আক্তার বলেন, ‘মাকসুদ মিয়া একজন ভূমিদস্যু। আমরা আমাদের জায়গায় যেতে চাইলে তারা বাধা দেয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাকসুদ মিয়া বলেন, কবরস্থানের পাশেই তাদের নিজস্ব জমি রয়েছে। কবরস্থানের জায়গা দখলের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিজয়নগরে কবরস্থানের জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৩১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫